দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য স্মার্টফোন কেন স্বপ্নে থাকে না
দিনের বড় একটি অংশ স্মার্টফোনের সঙ্গে কাটে। যোগাযোগ, বিনোদন, কাজ কিংবা তথ্য অনুসন্ধান—সবকিছুতেই এখন মোবাইল ফোনের ওপর নির্ভরশীল মানুষ। অথচ আশ্চর্যের বিষয়, ঘুমের ঘোরে দেখা স্বপ্নে এই নিত্যসঙ্গী যন্ত্রটির উপস্থিতি খুবই কম।

