বাসার সামনে গালিগালাজ, ককটেল নিক্ষেপ-এমন আরও সমস্যা জানিয়ে নিরাপত্তা চাইলেন সাক্ষী
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী এস এম সায়েম নিরাপত্তাজনিত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

