ফ্লোরিডায় ব্যস্ত সড়কে প্লেনের জরুরি অবতরণ, পিকআপ ভ্যানকে ধাক্কা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নর্থ ফোর্ট মায়ার্সের ব্যস্ত বেশোর রোডে জরুরি অবতরণ করার সময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগেছে ছোট সেসনা ১৭২ বিমানের। শনিবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় বিমান ও পিকআপটি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
