মেড ইন বাংলাদেশ!
প্রবাস জীবনের হাজারো ব্যস্ততার মাঝে যখন ‘মেড ইন বাংলাদেশ’ দেখি থমকে দাঁড়াতে হয়। এ দাঁড়ানোর পেছনে রয়েছে দেশজ পণ্য, বিশেষ করে পোশাকসামগ্রী। সম্প্রতি অনলাইনে প্রথম আলো পত্রিকার পাতায় দেখি বাংলাদেশের অন্যতম রেমিট্যান্স জোগানদাতা পোশাকশিল্পের কারিগরেরা রাজপথে।



