ধানমন্ডিতে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত
রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাবে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) আয়োজনে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল আটটা থেকে এই ক্যাম্প শুরু হয়।



