মালিকদের প্রস্তাব ১৫,৭০০ শ্রমিকরা ২২,০০০ – MZamin
তৈরি পোশাক খাতের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিক ও শ্রমিক দু’পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের জন্য মালিকপক্ষ ন্যূনতম ১৫ হাজার ৭০০ টাকা মজুরি প্রস্তাব করেছে।



