গাজীপুরে অবরোধ সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল – MZamin
মজুরি বাড়ানোর দাবিতে আবারো উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুরের শিল্পাঞ্চল। পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় অচল হয়ে পড়ে শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম। এ সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।



