নারায়ণগঞ্জে কনস্টেবল হত্যা: গ্রেপ্তার ৬, গুলিবিদ্ধ ১
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হন একজন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতভর পুলিশ ও এসআরবির অভিযানে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


