উইলিয়াম-কেটের অবকাশযাপন বাড়িতে চুরির অভিযোগে আটক দুই ব্যক্তি
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের অবকাশযাপনের বাড়িতে চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ইংল্যান্ডের নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে অবস্থিত বাড়িটিতে অনুপ্রবেশের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।


