সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: ইনকিলাব মঞ্চ
সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা। একই সঙ্গে পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যাসহ দেশের সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

