শিয়ালের হামলায় মারা গেল নিঝুমদ্বীপের ‘বিজলী’
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের আদরের চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে মিশে থাকা হরিণটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দ্বীপটিতে।আজ বুধবার দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো.আব্দুল কাইয়ুম নিয়াজী বিষয়টি নিশ্চিত কর



