ধ্বংসস্তূপে বসেই যুদ্ধের গল্প লিখছেন গাজার ২৫ তরুণী
যুদ্ধ, ক্ষুধা আর স্বজন হারানোর বেদনার মধ্যেও থেমে নেই গাজার নারীরা। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত জনপদে ক্যামেরা হাতে তুলে নিয়েছেন ২৫ তরুণী। নিজেদের অভিজ্ঞতা, দুর্ভোগ ও যুদ্ধের বাস্তবতা চলচ্চিত্রে তুলে ধরছেন তারা।


