দিল্লির ক্যাফেতে সহকর্মীদের বিরুদ্ধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই নারী গ্রেপ্তার
ভারতের রাজধানী নয়াদিল্লির পূর্বাঞ্চলীয় প্রীত বিহার এলাকার একটি ক্যাফেতে ২২ বছর বয়সী এক তরুণীকে তাঁর সহকর্মীরা দলবদ্ধভাবে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে সংঘটিত এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।



