শততমবারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারও পিছিয়েছে। নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায় শততমবারের মতো সময় চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


