ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় চার ছাত্রদল কর্মী শনাক্ত, জানানো হয়নি নাম
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের শাস্তি নির্ধারণের জন্য শৃঙ্খলা পরিষদকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।


