রাবিতে ৪১টি আসন কমল, বিভাগভিত্তিক আসনসংখ্যা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিভাগে মোট ৪১টি আসন কমানো হয়েছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের ৫৯টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে আসন রয়েছে ৩ হাজার ৯৫৬টি।


