কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি
ঐতিহ্য আর বর্ণিল সংস্কৃতির মেলবন্ধনে মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘মহারাসলীলা’। কার্তিকের পূর্ণিমা তিথিতে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে ঘিরে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে মণিপুরী পল্লিগুলোতে এখন সাজ সাজ রব।


