পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন হয়েছে। এর মধ্যে কতজন ফেল থেকে পাস করেছেন এবং কতজন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন, তা বোর্ডভিত্তিক ফলাফলে জানা যাবে।


