হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
