ইয়েমেনে সউদী জোটের হামলায় ৪১ জন নিহতের দাবি
সউদী নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হুদাইদাহসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় জোটটি।
