নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জে একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শ্রমিক পাশা মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।


