গোপালগঞ্জ থেকে সংসদ, সর্বত্রই সংঘাতের বার্তা
বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ ইদানিং বেড়েই চলছে, যে উত্তাপ শুধু গরম বক্তৃতাবাজি বা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলার মাধ্যমে নাশকতামূলক কাজের সাথে যোগ হয়েছে— একটা গোটা জেলায় বিদ্রোহের রূপ।



