জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি কাজে লাগাচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের কাছ থেকে জব্দ করা অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরান। এসব সরঞ্জামের নকশা, অভ্যন্তরীণ কাঠামো ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য কাজে লাগিয়ে নতুন অস্ত্রব্যবস্থা তৈরির চেষ্টা করছেন দেশটির সামরিক বিশেষজ্ঞরা।


