যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থার ত্রুটিতে ৮ হাজার ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার ঘটনা ঘটেছে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার চার ঘণ্টারও বেশি সময় বন্ধ রাখার পর আবারও ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে।


