ভারতের আকাশসীমায় চীনা সামরিক উড়োজাহাজ, ২৫ মিনিট অবস্থান
ভারতের সিকিমের আকাশসীমায় চীনের একটি সামরিক উড়োজাহাজ প্রবেশ করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় ভারতীয় বিমানবাহিনী উড়োজাহাজটিকে বারবার সতর্ক করে নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার আহ্বান জানায়।


