সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেল সদৃশ বস্তু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।



