হোয়াটসঅ্যাপে আসছে ‘ডুয়াল ক্যামেরা মোড’
কোনো অনুষ্ঠান বা ভ্রমণের দৃশ্য ধারণের পাশাপাশি একই ভিডিওতে নিজের অভিব্যক্তিও তুলে ধরতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ‘ডুয়াল ক্যামেরা মোড’ নামের এই সুবিধায় ফোনের সামনের ও পেছনের ক্যামেরা ব্যবহার করে একই সময়ে ছবি ও ভিডিও ধারণ করা যাবে।


