গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ৩২ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী
ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মোতায়েন করা হয়েছে।


