চুয়াডাঙ্গায় বাড়ছে শীতজনিত রোগ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি
চুয়াডাঙ্গায় কুয়াশা আর হিমেল বাতাসে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে বাড়ছে শীতের প্রভাব। একদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন মৌসুমি গাছিরা, অন্যদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন শিশু ও বয়স্করা।

