দাকোপে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, নদী পার হতে পারেনি ফায়ার সার্ভিস
আগুনে একের পর এক দোকান পুড়ে গেলেও নদী পার হতে না পারায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে বুধবার (২৫ নভেম্বর) রাতের অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে।



