পঞ্চগড়ে টানা তিন দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
টানা তিন দিন ধরে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। এতে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি। দিনের বেলা রোদের তাপ থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে বেশি ঠান্ডা।


