রোমার কাছে পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারালো পিএসজি
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে ইতালির ক্লাব এএস রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ফরাসি ক্লাবটি।


