গাজীপুরে সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানায় ছুটি
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কিছুদিন ধরে চলমান শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।


