স্বস্তির বাহন এখন দুর্ভোগের কারণ
একসময় রাজশাহী নগরবাসীর কাছে স্বস্তির বাহন ছিল অটোরিকশা। গণপরিবহনের অভাবে মানুষের চলাচলে নতুনমাত্রা যোগ করেছিল ছোট এই যান। পাঁচ টাকায় আশপাশের গন্তব্যে কিংবা ১৫ থেকে ২০ টাকায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করা যেত।



