ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল
দেশের পাঁচ বিভাগ ও জেলায় নির্মিত পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০ শয্যাবিশিষ্ট এসব হাসপাতাল চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে।

