১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তারা এই আন্দোলন শুরু করেন।



