আদালতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি
লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যানে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।



