রোগী সেজে হাসপাতালে ঘোরাঘুরি, চুরির অভিযোগে গ্রেপ্তার চার নারী
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে চুরির চেষ্টার অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বারান্দা থেকে তাদের আটক করা হয়।


