২৪ ঘণ্টায় হামে মৃত্যু নেই, আক্রান্ত ১ হাজার ৪১৭
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ জনের হাম শনাক্ত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


