গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে অনলাইনে, সশরীরে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সশরীরে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

