কম বয়সেও হতে পারে স্ট্রোক, কয়েকটি লক্ষণ অবহেলা করলেই বিপদ
স্ট্রোক শুধু বয়স্কদের রোগ নয়। ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যেও বাড়ছে এ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা। হঠাৎ শরীরের একপাশ দুর্বল হয়ে যাওয়া, হাত-পা অসাড় হওয়া, কথা জড়িয়ে যাওয়া কিংবা দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দেওয়ার মতো লক্ষণকে সাধারণ অসুস্থতা ভেবে এড়িয়ে গেলে ঘটতে পারে বড় বিপদ।



