চট্টগ্রামে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার
চট্টগ্রামের ভুজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে ভুজপুর এলাকার একটি বসতবাড়ির বাঁশের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা কালো ব্যাগ থেকে এসব টাকা উদ্ধার করা হয়।


