দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুতায়িত মা, বাঁচাতে গিয়ে মেয়েরও মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বাড়ির সামনে নিজেদের দোকানের গেট খুলতে গিয়ে প্রথমে বিদ্যুতায়িত হন মা। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আসেন মেয়েও।



