ডেঙ্গু ও হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে দুই শিশু মারা গেছে। সব মিলিয়ে ডেঙ্গু ও হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হলো। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হাম ও ডেঙ্গু-বিষয়ক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


