ইমেইলে বোমা হামলার হুমকি, ইতালিতে খালি করা হয়েছে অন্তত ৩০০টি স্কুল
বোমা হামলার হুমকি দিয়ে একই ধরনের ইমেইল পাঠানোর পর ইতালিতে অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। বুধবার দেশটির শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। ইউরোপজুড়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধের’ হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এ ঘটনা ঘটল।


