ফটিকছড়িতে মহাসড়কে ট্রাক পার্কিংয়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় যত্রতত্র ট্রাক পার্কিং নিয়ে উদ্বেগ বাড়ছে। ব্যস্ত মহাসড়কের ওপর দীর্ঘ সময় ধরে ভারী যানবাহন দাঁড় করিয়ে রাখায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে অন্যান্য যানবাহনকে।


