প্রতিপক্ষকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, সাভারে যুবক গুলিবিদ্ধ
সাভারের আশুলিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষকে লক্ষ্য করে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় লক্ষ্যভ্রষ্ট একটি গুলি প্রতিপক্ষের সঙ্গে থাকা সাইদুর রহমান (৩২) নামে এক যুবকের বাম পায়ে বিদ্ধ হয়।




