এতিমদের দায়িত্ব সরকারের, বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধিও বাড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।



