ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে ৬১ কোটি টাকার জাল-সরঞ্জাম জব্দ
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের বিশেষ অভিযান শেষ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ অভিযানে ২১২টি অভিযান চালিয়ে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল, ১৬৬টি বিভিন্ন ধরনের জাল, চারটি বোট এবং ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।



