হ্যালো ডিসি’তে আবেদনে সাড়া, পা হারানো শাহিনের পাশে ডিসি
দুরারোগ্য রোগে দুই পা হারানোর পাশাপাশি হাতের আঙুলগুলোও নষ্ট হয়ে গেছে তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত মো. শাহিন ভূঁইয়ার। শারীরিক প্রতিবন্ধকতা ও চরম আর্থিক সংকটের মধ্যে থাকা এই মানুষটির জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম।



